• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

মিঠামইনে ৮ কেজি গাঁজা নিয়ে হবিগঞ্জের দুই মাদক ব্যবসায়ী আটক

র‌্যাবের হাতে ৮ কেজি গাঁজাসহ আটক সানোয়ার ও আ. রহিম -পূর্বকণ্ঠ

মিঠামইনে ৮ কেজি গাঁজা
নিয়ে হবিগঞ্জের দুই
মাদক ব্যবসায়ী আটক

# নিজস্ব প্রতিবেদক :-

মিঠাইন থেকে ৮ কেজি গাঁজা, মাদক বিক্রির ২ হাজার ৯২০ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত দু’টি মোবাইল ফোনসহ হবিগঞ্জের দুই মাদক ব্যবসায়ীকে র‌্যাব আটক করেছে।
র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অভিযানিক দল আজ ৬ ফেব্রুয়ারি রোববার দুপুর আড়াইটার দিকে মিঠামইনের নতুন বেড়িবাঁধ এলাকা থেকে এসব মাদক ও টাকাসহ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের হাফটাআওয়ার এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সানোয়ার হোসেন (৩৮) ও ইকরবলী এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুর রহিমকে (৩২) আটক করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মিঠামইন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *