কিশোরগঞ্জ জেলা রোভারের সাধারণ সম্পাদক কামরুল আহসানের বাবা মো. জসিম উদ্দিন (৭৫) আজ ৫ ফেব্রুয়ারি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অনেকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে জেলা রোভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও রোভার অঞ্চলের সহ-সভাপতি অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তারা সমবেদনা প্রকাশ করেছেন। আজ বাদ মাগরিব হোসেনপুর উপজেলা পরিষদ মাঠে নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী আড়াইবাড়িয়া এলাকায় পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।