• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ১২ কেজি গাঁজাসহ মো. রনি আহম্মদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের বিত্তিতে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, বিপিএম (বার) ও ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ান দীপুর দিক নির্দেশনায় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে কুলিয়ারচর বাজার লঞ্চঘাটের দক্ষিণে বালু মহল থেকে ১২ কেজি গাজাসহ রনি আহম্মদকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী রনি আহম্মদ কুমিল্লা জেলার ব্রাহ্মণ পাড়া উপজেলার দিঘিরপাড় আশাবাড়ি গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, গাজাসহ আসামিকে আটকের পর এসআই রফিকুল ইসলামকে বাদী করে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০৪। এ থানা এলাকা থেকে মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *