• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা

বক্তব্য রাখছেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জিল্লুর রহমান -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে স্বাধীনতার
সুবর্ণ জয়ন্তী উপলক্ষে
মুক্তিযোদ্ধা সংবর্ধনা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগণ বলেছেন, স্বাধীনতার ৫০ বছর পর দেশে প্রকৃত মুক্তিযোদ্ধার সংখ্যা ক্রমশ হ্রাস পাবার কথা। অথচ দিন দিন সংখ্যা বেড়ে চলেছে। অনেক অমুক্তিযোদ্ধা, এমনকি রাজকারকেও মুক্তিযোদ্ধা তালিকায় ঢোকানো হচ্ছে। বক্তাগণ এর অবসান চান। স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় যুব ঐক্য গণতন্ত্রী পার্টি ও ন্যাপ ঘরানার ১৪ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে। তদেরকে ক্রেস্ট প্রদান করা হয় এবং উত্তরীয় ও মুক্তিযুদ্ধের স্মারক কোটপিন পরিয়ে দেয়া হয়।
আজ ৪ ফেব্রুয়ারি বিকালে আইনজীবী সমিতি মিলনায়তনে জেলা যুব ঐক্যের সভাপতি অ্যাডভোকেট রূপক রঞ্জন রায়ের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সহ-সভাপতি গিয়াস উদ্দিন খান মিলকি, হাবিবুর রহমান মুক্তু ও ব্রজেন্দ্র দেবনাথ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাস্টার, সদস্য স্বপন ঘোষ, সদর উপজেলার সভাপতি ডা. স্বপন ভৌমিক, করিমগঞ্জ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নানক, সদর উপজেলা যুব ঐক্যের সভাপতি বিলকিস বেগম রোজি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট সুদীপ্ত সাহা দ্বীপ।

জেলা পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান ও গণতন্ত্রী পার্টির সভাপতি ভূপেন্দ্র ভৌমিককে ক্রেস্ট প্রদান করা হচ্ছে -পূর্বকণ্ঠ

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, যেই চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই চেতনা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি। আজ অনেক ক্ষেত্রেই অনিয়ম চলছে। নৈতিকতার অবক্ষয় চলছে। স্বাধীনতার ৫০ বছর পর মুক্তিযোদ্ধার সংখ্যা দিন দিন হ্রাস পাবার কথা। অথচ মুক্তিযোদ্ধার সংখ্যা ক্রমাগত বাড়ছে। অনেক অমুক্তিযোদ্ধা, এমনকি রাজকারকেও মুক্তিযোদ্ধা তালিকায় ঢোকানো হচ্ছে। বাহাত্তরের সংবিধানকে পরবর্তী দুই সামরিক শাসক বিকৃত করেছে। সেটি আজও আগের জায়গায় ফিরিয়ে নেওয়া হচ্ছে না। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হলেও তিনি ক্ষমতা পাকাপোক্ত করার জন্য সেক্টর কমান্ডারসহ বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। স্বাধীনতা বিরোধীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। আজ এরকম অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না পারলে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ফিরিয়ে আনা সম্ভব হবে না। বক্তাগণ স্বাধীনতার সপক্ষের সকল শক্তির দৃঢ় ঐক্য কামনা করে বলেন, আজ দেশের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে গভীর ষড়যন্ত্র চলছে। ফলে স্বাধীনতার সপক্ষের সকল শক্তির দৃঢ় ঐক্য গড়ে তুলতে না পারলে আগামীতে গণতান্ত্রিক প্রগতিশীল সকল শক্তির ওপর দুর্বিসহ আক্রমণ নেমে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *