• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে করোনা নিয়ে মানুষকে সতর্ক করতে ভ্রাম্যমাণ আদালত চলমান

কিশোরগঞ্জে করোনা নিয়ে মানুষকে
সতর্ক করতে ভ্রাম্যমাণ আদালত চলমান

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে বর্তমান করোনা সংক্রমণের ভয়াবহতা নিয়ে এখনো বহু মানুষের মাঝে সচেতনতার উন্মেষ ঘটছে না। ঘরে থাকা বা সামাজিক দূরত্ব নিরাপদ দূরত্ব মেনে চলার বিধান অনেকেই মানছেন না। অনেক যানবাহনও নিয়ম মানছে না। আবার অনেক অসৎ ব্যবসায়ী দুঃসময়ের সুযোগ নিয়ে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে নিত্যব্যবহার্য্য পণ্য বাড়তি দামে বিক্রি করছেন। ফলে সারা জেলায় এসবের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত প্রতিদিনই ঝুঁকি থাকা সত্তে¡ও কাজ করছেন। ১৭ এপ্রিল শুক্রবারও বিভিন্ন উপজেলায় মোট ২৭ জনের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত ৩২ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে কটিয়াদীতে একজনের কাছ থেকে দুই হাজার টাকা, বাজিতপুরে ৫ জনের কাছ থেকে ৫ হাজার টাকা, নিকলীতে ৪ জনের কাছ থেকে ১৬শ’ টাকা, কুলিয়ারচরে একজনের কাছ থেকে ৫ হাজার টাকা, তাড়াইলে ১২ জনের কাছ থেকে ১৮ হাজার ২শ’ টাকা এবং ইটনায় ৪ জনের কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *