কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৬ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের বালুরচর গ্রামে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।
ধর্ষিতার সহজ সরল দরিদ্র বাবা (৫০) অভিযোগ করে বলেন, ২ ফেব্রুয়ারি বুধবার বিকাল ৩টার দিকে তার ৬ বছরে শিশু কন্যা ছাড়া বাড়িতে আর কেউ ছিলো না। শিশুটি প্রতিদিনের ন্যায় বাড়ির উঠানে খেলাধুলা করছিলো। এসময় তার পার্শ্ববর্তী বাড়ির মো. নাছির মিয়ার বখাটে ছেলে এমরান মিয়া ওরুফে ইমরান (১৮) তার শিশু কন্যাকে ফুটবল মার্কার বড় একটি পোস্টার দেওয়ার কথা বলে ও টিভি দেখানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে এমরানের খালি ঘরে নিয়ে দরজা বন্ধ করে পড়নের হাফপ্যান্ট ছিড়ে ও খুলে উপর্যুপরি ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার করতে থাকলে তাকে ঘর থেকে বের করে দিয়ে এমরান পালিয়ে যায়। পরে শিশুটি যৌনাঙ্গে রক্তাক্ত ও উলঙ্গ অবস্থায় ছেড়া হাফপ্যান্টটি হাতে নিয়ে বাড়ির উঠানে এসে কাঁদতে থাকে। শিশুটির মা-বাবা তার যৌনাঙ্গে রক্ত ও বিজ্জ দেখে তাকে জিজ্ঞেস করলে বিষয়টি খুলে বলে। শিশুর মা-বাবা বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে ধর্ষিতা শিশুটিকে নিয়ে প্রথমে কুলিয়ারচর থানায় গিয়ে অভিযোগ করে। পরে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান। ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকালে ওই শিশুর বাড়িতে সরেজমিনে গেলে শিশুর পিতা রক্ত ও বিজ্জ মাখা একটি ছেড়া হাফপ্যান্ট দেখিয়ে ঘটনার বর্ণনা দিয়ে এমরানের কঠিন শাস্তি দাবী করেন। এসময় অভিযুক্ত এমরানের বাড়ি গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত লম্পট এমরান পলাতক রয়েছে। অভিযোগ পেয়ে কুলিয়ারচর থানার এসআই মো. সাইফুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. ইখতেখার আনাম নোমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বুধবার বিকালে জরুরী বিভাগের দায়িত্বে থাকা অবস্থায় ওই শিশুটির চিকিৎসা করার সময় পরীক্ষা নিরীক্ষা করে ওই শিশুর যৌনাঙ্গে প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই শিশুর মায়ের লিখিত অভিযোগ পেয়ে বুধবার রাতেই কুলিয়ারচর থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং-০২। ধর্ষণের ঘটনায় মামলা না নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে কেন জানতে চাইলে তিনি বলেন, শিশুটির মা যে ভাবে অভিযোগ করেছে সে মোতাবেক মামলা রুজু করা হয়েছে। যদি ধর্ষণের ঘটনা ঘটে থাকে তাহলে আলামতের জন্য ছেড়া হাফপ্যান্টটি সিজ করে পরীক্ষার জন্য পাঠিয়ে তদন্ত সাপেক্ষে ধর্ষণের চার্জসীট দেওয়া হবে। এছাড়া আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে গ্রেফতার করতে পারলে মূল ঘটনা উদঘাটন করা যাবে।