জেলা প্রশাসক কার্যালয়ের বাগানে ফুটে আছে থোকা থোকা পলাশ -পূর্বকণ্ঠ
বাংলাদেশে বসন্তের আগমনী বার্তা সবসময়ই শুরু হয় পলাশ আর শিমুলের বাহারি ছবি দিয়ে। বসন্তের প্রথম দিনই বিভিন্ন সংবাদপত্রের প্রথম পাতা আর স্যাটেলাইট মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রচার হয় পলাশ আর শিমুলের ছবি। এবার পহেলা বসন্ত আর বিশ্ব ভালবাসা দিবস পড়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি একই দিনে। কিন্তু কিশোরগঞ্জে এবার পলাশ ফুটতে শুরু করেছে বসন্ত আসার দু’সপ্তাহ আগে থেকেই। জেলা প্রশাসকের বাগানের দু’টি গাছে ফুটেছে থোকা থোকা পলাশ। ফলে পহেলা বসন্ত আর বিশ্ব ভালবাসা দিবসকে যেন আকাশ রাঙিয়ে আগাম স্বাগত জানাচ্ছে ডালে ডালে শোভা পাওয়া এসব থোকা থোকা পলাশ।