• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে নিরাপদ সড়ক চাই এর আয়োজনে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ

# আফসার হোসেন তূর্জা :-

ভৈরবে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২টায় নিসচা’র নিজস্ব কার্যালয়ে কম্বল বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সড়ক নিরাপত্তা কমিটির সভাপতি ও নিসচা’র উপদেষ্টা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
সংগঠনের সভাপতি এসএম বাকি বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখা সাধারণ সম্পাদক ও নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরী পরিষদের সদস্য মো. আলাল উদ্দিন।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, নিসচা’র সহ সভাপতি মনিরুজ্জামান ময়না, জসিম উদ্দিন রবীন, সহ-সাধারণ সম্পাদক জালাল আহমেদ, তাহমিনা কায়সার, দপ্তর সম্পাদক জনি আলম, প্রচার সম্পাদক দোলন আক্তার সাধনা, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী ওসমান গণি, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, যুব বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ।
এছাড়া কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, জিল্লুর রহমান, বিল্লাল হোসেন মোল্লা, মাহিন সিদ্দিকী, কামাল আহমেদ, মো. হাবিবুর রহমান ও উপজেলা আওয়ামী লীগ কার্যনিবাহী পরিষদের সদস্য শাহনেওয়াজ প্রধানসহ সংগঠনের সাধারণ সদস্য, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই সারা দেশে সড়ক দুর্ঘটনায় আহত, নিহত পরিবার ও মরহুমা জাহানারা কাঞ্চনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান ও নিসচা’র পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, নিরাপদ সড়ক চাই নিসচা একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি এদেশের চলচ্চিত্রের মহা নায়ক ইলিয়াস কাঞ্চন তার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পর থেকে এই সামাজিক আন্দোলনটি তিনি শুরু করেন বর্তমানে এটি এখন জাতীয় সামাজিক সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। তিনি সমাজসেবায় একুশে পদকপ্রাপ্তও হন। এই সংগঠনের নানাবিধ কার্যক্রমের কারণে সরকার সড়কের শৃঙ্খলা ফেরাতে নানা আইন কানুন করেছেন এবং এর সুফল আমরা সবাই ভোগ করছি। তিনি আরো বলেন, ভৈরবে এ সংগঠনের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। ভৈরবের সড়ক দুর্ঘটনা রোধকল্পে ও সড়কের শৃঙ্খলা ফেরাতে অচিরেই আমরা সবাই মিলে একযোগে কাজ করবো। তিনি এ সংগঠনের সফলতা কামনা করে পরিদর্শন খাতায় স্বাক্ষর করেন। এ ছাড়াও তিনি সংগঠনের মাটির ব্যাংকে এক হাজার টাকা জমা দেন। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক জানান আজ অর্ধশতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে এর কার্যক্রম আরো চলবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *