• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

বঙ্গবন্ধুর ১০ পুরুষের বংশ পরম্পরা বৃক্ষ

বঙ্গবন্ধুর ১০ পুরুষের
বংশ পরম্পরা বৃক্ষ

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জের একজন প্রাইমারি শিক্ষক বঙ্গবন্ধুর ১০ পুরুষের বংশ পরম্পরা নিয়ে একটি বৃক্ষ নির্মাণ করেছেন। নাম দিয়েছেন ‘মুজিববৃক্ষের মডেল’। এর জন্য তিনি দুই বছর শ্রম দিয়েছেন। খরচ করেছেন ৬৭ হাজার টাকা। এখন তিনি জেলা প্রশাসকের স্মরণাপন্ন হয়েছেন প্রধানমন্ত্রীর কাছে বৃক্ষটি হস্তান্তরের জন্য।
নিকলী উপজেলার দক্ষিণ ছাতিরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহাকারী শিক্ষক মো. জিল্লুর রহমান জুয়েল একটি কাঁঠালের সার কাঠের অখণ্ড তক্তা দিয়ে নির্মাণ করেছেন মুজিববৃক্ষের মডেল। এর একেবারে গোড়ায় লেখা রয়েছে বঙ্গবন্ধুর দশম পূর্বপুরুষ শেখ জহির উদ্দিনের নাম। ওপরের দিকে নবম পুরুষের জায়গায় লেখা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম। আর সবার শীর্ষে একটি লাল পাতায় রয়েছে বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ সন্তান দশম পুরুষ শেখ রাসেলের নাম। এর পাশে আরও দু’টি লাল পাতায় লেখা রয়েছে বঙ্গবন্ধুর অপর দুই ছেলে শেখ কামাল ও শেখ জামালের নাম। এর পাশে দু’টি সবুজ পাতায় লেখা রয়েছে বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোটবোন শেখ রেহানার নাম।
বৃক্ষের নির্মাতা জিল্লুর রহমান জানিয়েছেন, তিনি বঙ্গবন্ধুর বংশ লতিকার অনুসন্ধান করতে গিয়ে বিভিন্ন দালিলিক বইপত্র ঘেঁটেছেন। এরপর দশ পুরুষের তালিকা হাতে নিয়ে দুই বছর পরিশ্রম করে বৃক্ষটি নির্মাণ করেছেন। প্রথমে তক্তার ওপর গাছের ডালপালা আর পাতার ছবি এঁকেছেন। এরপর সেটি আসবাবপত্র তৈরির দক্ষ কারিগরের কাছে নিয়ে ভাজে ভাজে মেশিন দিয়ে কেটেছেন। তারপর রং করেছেন, ১০ পুরুষের বংশ লতিকার নাম লিখেছেন। এটি নির্মাণ করতে তার ৬৭ হাজার টাকা খরচ হয়েছে বলে জানিয়েছেন। বৃক্ষটি তিনি গতকাল ২ ফেব্রুয়ারি বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে এসেছেন। তিনি জেলা প্রশাসকের সহায়তা নিচ্ছেন যেন এটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করতে পারেন। প্রধানমন্ত্রী সেই সুযোগ দিলে তিনি নিজেকে ধন্য মনে করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *