• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে চার ডাক্তারসহ আরো ১৮ জনের করোনা

কিশোরগঞ্জে চার ডাক্তারসহ
আরো ১৮ জনের করোনা

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে ১৭ এপ্রিল শুক্রবার চার ডাক্তারসহ আরো ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। আইইডিসিআর থেকে এ তথ্য জানানো হয়েছে। এদের মধ্যে ভৈরবে একজন ডাক্তারসহ ৫ জন, তাড়াইলে একজন ডাক্তারসহ দু’জন, বাজিতপুরে একজন ডাক্তারসহ দু’জন, কটিয়াদীতে একজন ডাক্তার, মিঠামইনে তিনজন, অষ্টগ্রামে একজন ও নিকলীতে একজনের দেহে করোনা ধরা পড়েছে। এ নিয়ে কিশোরগঞ্জে মোট ৫২ জনে দেহে করোনা শনাক্ত হলো। তবে নতুন ১৮ জনের বাইরে সদর উপজেলার পুরনো দু’জন করোনা রোগীরও শুক্রবার পজিটিভ রিপোর্ট এসেছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *