ভৈরবে উৎসবমুখর পরিবেশে দেশের বহুল প্রচারিত জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে অতিথিবৃন্দসহ বাজার এলাকায় একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে ফিরে আসে। র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এসময় স্বাগত বক্তব্য দেন, দৈনিক যুগান্তর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক।
আলোচনা সভায় এনটিভি স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন এর সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুলহাস হোসেন সৌরভ, ভৈরব রেলওয়ের থানার অফিসার ইনচার্জ ফেরদৌউস আহাম্মদ বিশ্বাস, ভৈরব নৌ থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর, স্বজন সমাবেশ ভৈরব শাখার সভাপতি আলহাজ্জ মো. হুমায়ূন কবির, ভৈরব প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব রিপোটার্স ক্লাব ও ইউনিটির সভাপতি তাজুল ইসলাম তাজ ভৈরবী, সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে যুগান্তর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুক বলেন, যুগান্তরের স্বপ্নদ্রষ্ঠা ছিলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল। জীবিত থাকতে তিনি যুগান্তরকে এগিয়ে নিয়ে দেশের প্রচারবহুল পত্রিকায় রূপান্তরিত করে গেছেন। তিনি এখন জীবিত না থাকলেও বর্তমানে যুগান্তর সম্পাদক সাইফুল আলম এই পত্রিকাকে পাঠকের নিকট গ্রহণযোগ্য করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, যুগান্তর এমন একটি পত্রিকা দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা দিয়েছেন। সমাজের ভাল ভাল খবরগুলি যুগান্তরে প্রকাশিত হয় যা আমি নিয়মিত পড়ি। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি যুগান্তরের উন্নতি ও শুভকামনা জানান।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ যুগান্তর ভৈরব প্রতিনিধি আসাদুজ্জামান ফারুককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে কেক কাটায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ছাড়াও স্থানীয় সাংবাদিকবৃন্দসহ সমাজের সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।