ষষ্ঠ ধাপে উৎসব মুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ২নং রামদী ইউনিয়ন পরিষদ নির্বাচন।
৩১ জানুয়ারি সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে রামদী ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে ১৪১৬ ভোটের মধ্যে টিউবওয়েল প্রতীকে ৪৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে মো. মাইনুল কবির। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. হবি মিয়া ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭৪ ভোট। এক ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হওয়ায় কান্নায় ভেঙ্গে পরেন মো. মাইনুল কবির। তার ধারনা ছিলো আরো অনেক ভোট বেশী পেয়ে বিজয় লাভ করবেন তিনি।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ শেষে রাত ৮টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম।
মো. মইনুল কবির রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি গ্রামের মিঞা হোসেনের পুত্র।