• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে জিল্লুর রহমান ক্রিকেট লীগে আশরাফুলের নৈপুন্যে চ্যাম্পিয়ন নবদিগন্ত

ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নিচ্ছেন আশরাফুল -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে জিল্লুর রহমান
ক্রিকেট লীগে আশরাফুলের
নৈপুন্যে চ্যাম্পিয়ন নবদিগন্ত

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ‘এক্সপো মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমান প্রথম বিভাগ ক্রিকেট লীগ ২০২১’ ফাইনালে জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নৈপুন্যে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিল নবদিগন্ত ক্রীড়া চক্র। ফাইনালে তারা নোমান স্মৃতি সংসদকে ২ উইকেটে হারিয়েছে। ম্যাচে সর্বোচ্চ ৭৩ রান করে আশরাফুল ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। লীগটির আয়োজন করেছিল জেলা ক্রীড়া সংস্থা।
আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় নবদিগন্ত। নির্ধারিত ৩২ ওভারে নোমান স্মৃতি সংসদ ৭ উইকেটে ১৭৯ রান করে। জবাবে নবদিগন্ত ৩ বল হাতে রেখেই ২ ইউকেটে ম্যাচ জিতে নেয়। আশরাফুল ম্যাচের শেষ ওভারে আউট হওয়ার আগে ৭১ বলে করেন ৭৩ রান। ম্যাচ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, বিসিবির সাবেক পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন সবুজ প্রমুখ। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানারআপ দলকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *