• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ঢাকা বিভাগে মনোনীত কিশোরগঞ্জের ৫ জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান

ক্রেস্ট ও সনদ হাতে কিশোরগঞ্জের জয়িতাগণ -পূর্বকণ্ঠ

ঢাকা বিভাগে মনোনীত
কিশোরগঞ্জের ৫ জয়িতাকে
ক্রেস্ট ও সনদ প্রদান

# নিজস্ব প্রতিবেদক :-

ঢাকা বিভাগে ২০২০ সালের জন্য মনোনীত কিশোরগঞ্জের ৫ জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে। আজ ১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার ও জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন-অর রশিদ জয়িতাদের হাতে ক্রেস্ট, সনদ ও উত্তরীয় তুলে দেন। এরা হলেন শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্যের জন্য কিশোরগঞ্জ সদরের বাসিন্দা ডা. তাসলীম আরা নীলা ও অর্থনৈতিকভাবে সাফল্যের জন্য তানিয়া আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য ভৈরবের বাসিন্দা ওয়াহিদা বিনতে আমিন পলি ও সফল জননী আনোয়ারা বেগম এবং নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরুর জন্য পাকুন্দিয়ার বাসিন্দা নিলুফা আক্তার।

ভার্চুয়াল প্রযুক্তিতে বক্তৃতা করছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা -পূর্বকণ্ঠ

এর আগে ঢাকা বিভাগের ১৩ জেলার নির্বাচিত ও মনোনীত জয়িতাদের উদ্দেশ্যে ঢাকা বিভাগীয় কমিশার কার্যালয়ের উদ্যোগে জুম প্রযুক্তিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, বিশেষ অতিথি মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) ও পিপিএম (বার), অতিরিক্ত বিভাগীয় কমিশনার একেএম মাসুদুজ্জামান, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনাম প্রমুখ বক্তব্য রাখেন। তারাও সেখানে ১০ জন জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *