• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে বিপাকে খেটে খাওয়া মানুষ

কিশোরগঞ্জে বিপাকে খেটে খাওয়া মানুষ

 # মোস্তফা কামাল

কিশোরগঞ্জে এখন বেশ বিপাকে আছেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষেরা। ভারী থেকে হালকা বিভিন্ন যানবাহনের চালক ও শ্রমিক, নির্মাণ শ্রমিক, হোটেল শ্রমিক, ছোট ছোট ওয়ার্কশপের শ্রমিক, গ্যারেজ শ্রমিক, বিদ্যুৎ শ্রমিক, পত্রিকা হকার, অত্যাবশ্যক পণ্য ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারি, করাতকল শ্রমিক, মুচি, কাঠমিস্ত্রী, নরসুন্দর, দিনমজুর থেকে শুরু করে শ্রমজীবী সকল মানুষের জীবনে চলছে চরম দুঃসময়। এদের অনেকেই লাইনে দাঁড়িয়ে সাহায্যের প্যাকেট নিতে পারেন না। অনেকের সাহায্যের তালিকায় নাম ওঠানোরও কেউ নেই। ফলে সংসারে নেমে এসেছে ঘোর অন্ধকার। এদিকে উপজেলাওয়ারি সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সাহায্য দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগেও কিছু সহায়তা দেয়া হচ্ছে। ইতোমধ্যে ৮শ’ পরিবহন শ্রমিক, তিনশ’ হালকা যানবাহনের চালক, পত্রিকা হকার, নরসুন্দরসহ কিছু পেশাভিত্তিক অসহায় মানুষদের সহায়তা দেয়া হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকেই সহায়তা দিচ্ছেন। এর পরও অনেকেই এসব সহায্যের আওতার বাইরে রয়েছেন।
জেলা বিদ্যুৎ শ্রমিক ইউনিয়নের সভাপতি জামাল হায়দার জানিয়েছেন, তার সমিতির আওতাভুক্ত ৬৫০ জন শ্রমিক রয়েছেন। এদের এখন কাজ নেই, সাহায্যও পাচ্ছেন না। তিনি এদের ব্যাপারে কিছু করার দাবি জানিয়েছেন। জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকায় হরিজন সম্প্রদায়ের দুই ভাই মুচির কাজ করেন। বড়ভাই দুলাল রবিদাসের স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার। ছোটভাই কালাচাঁন রবিদাসেরও স্ত্রীসহ দুই ছেলে ও দুই মেয়ে নিয়ে সংসার। কিশোরগঞ্জে করোনা রোগি শনাক্ত হয়েছে। ফলে শহরে একরকম কারফিউ অবস্থা। রাস্তায় লোক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তারপরও দুই ভাই প্রতিদিন সকাল ৮টার দিকে এসে বসে থাকেন। দুপুরের পর হতাশ হয়ে ফিরে যান। রোজগার হয়ই না। সংসার চলছে না। এরাও সাহায্য চান। এরকম বহু শ্রমজীবী খেটে খাওয়া মানুষের এখন চরম দুঃসময় চলছে। এদিকে ভীড় করে চাল কেনার কারণে খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন বিপাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *