রেলস্টেশনে ইউএনও’র মানিব্যাগ ছিনতাই শিরোনামে গতকাল ৩০ জানুয়ারি রোববার দৈনিক নয়া শতাব্দী পত্রিকার অনলাইন ভার্সনসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ গুলোতে লেখা হয়েছে, ছিনতাই হওয়া ইউএনও’র ম্যানিব্যাগে টাকার পরিমান ছিল ৫৫ হাজার এবং তিনি নিজে চট্টলা ট্রেনে ঢাকা যান। তবে তার একজন নিকট আত্মীয়কে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা ট্রেনে তুলে দিতে গত ২৬ জানুয়ারি বুধবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে আসেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। এসময় তাঁর পকেট থেকে ম্যানিব্যাগ ছিনতাই হয়।
ভুলক্রমে ওই সকল প্রকাশিত সংবাদে ৫ হাজার টাকার স্থলে ৫৫ হাজার টাকা এবং ইউএনও নিজে ঢাকা যাওয়ার জন্য চট্টলা ট্রেনে উঠেন কথাটা লিখা হয়। মূলত তিনি তাঁর নিকট আত্মীয়কে ট্রেনে উঠিয়ে দেয়ার সময় মানিব্যাগটি ছিনতাই হয়। ওই মানিব্যাগে টাকার পরিমান ছিল ৫ হাজার।