কিশোরগঞ্জ জেলা শহরের খোলা মাঠে কাঁচাবাজার চালু করেছে প্রশাসন। করোনা ঝুঁকির মধ্যে শহরের বিভিন্ন কাচাঁবাজারে মানুষ নিরাপদ দূরত্ব না মানায় এবং প্রচণ্ড ভীড় হওয়ায় শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ এবং সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভেতরের মাঠে বৃহস্পতিবার থেকে কাঁচাবাজার চালু করা হয়েছে। এতে ক্রেতাদের মধ্যে আপাতত দূরত্ব কিছুটা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।