কিশোরগঞ্জে কমিউনিস্ট পার্টির দ্বাদশ জেলা সম্মেলনের কাউন্সিলে নতুন সভাপতি হয়েছেন আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন অ্যাডভোকেট এনামুল হক। শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জেলা আইনজীবী ভবন প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেছিলেন পর্টির কেন্দ্রীয় সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ফজলুর রহমান। এরপর কাউন্সিলের মাধ্যমে ২১ সদস্যের জেলা কমিটি গঠন করা হয়।