• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে সিপিবির দ্বাদশ জেলা সম্মেলনে বাম বিকল্পের আহবান

বক্তব্য রাখছেন সিপিবির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক ডা. ফজলুর রহমান -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে সিপিবির
দ্বাদশ জেলা সম্মেলনে
বাম বিকল্পের আহবান

# নিজস্ব প্রতিবেদক :-

বাম বিকল্প গড়ে তোলার আহবানের মধ্যে দিয়ে কিশোরগঞ্জ জেলা সিপিবির দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ জানুয়ারি শুক্রবার সকালে জেলা আইনজীবী ভবন প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে সম্মেলন উদ্বোধন করেন পর্টির কেন্দ্রীয় সদস্য বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. ফজলুর রহমান। জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল হাশেমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংগঠক আবিদ হোসেন, জেলা কমিটির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিছ, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সেলিম উদ্দিন খান, জেলা টিইউসি সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, সম্পাদক আব্দুর রহমান, সিপিবির কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তফা কামাল নান্দু প্রমুখ।
বক্তাগণ দ্রব্যমূল্যের উর্ধগতি, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা ও মেগা উন্নয়নে মেগা দুর্নীতির তীব্র সমালোচনা করেন। সেই সাথে দেশের বঞ্চিত শ্রমজীবী মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে সমাজতন্ত্রের সংগ্রাম এগিয়ে নিয়ে যাওয়া জন্য বাম বিকল্প গড়ে তোলার আহবান জানিয়েছেন। সম্মেলনে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন। করোনা পরিস্থিতির অবনতির কারণে সম্মেলনে কেবল কাউন্সিলররা যোগ দিয়েছিলেন।

উদীচীর শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করছেন -পূর্বকণ্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *