• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

কিশোরগঞ্জে ইয়াবাসহ দুই কারবারি গ্রেফতার

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে ১২শ’ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারি র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে র‌্যাব সদস্যরা জেলা সদরের বত্রিশ এলাকা থেকে ১২শ’ পিস ইয়াবা, দু’টি মোবাইল সেট ও মাদক বিক্রির ৫শ’ টাকাসহ নিকলীর ছেত্রা গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে জহুরুল ইসলাম (৪৯) ও সদর উপজেলার যশোদল বানিয়াকান্দি গ্রামের মৃত ফুল মিয়ার মেয়ে ঝুমা আক্তার সুবর্ণাকে (১৪) গ্রেফতার করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা প্রকৃয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *