বর্তমান করোনা সঙ্কটকালে নিম্ন আয়ের মানুষের জীবনযাপন সঙ্কট মোকাবেলায় কিশোরগঞ্জে সরকারের উপবরাদ্দকৃত ত্রাণসামগ্রি বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৮ মার্চ থেকে আজ ১৬ এপ্রিল পর্যন্ত জেলার ১৩ উপজেলায় ১৯ হাজার ১৮৩টি পরিবারের মাঝে মোট ১৯১ টন ৮৩০ কেজি চাল ও নগদ ৪৪ লাখ ২৬ হাজার ৭৫ টাকা বিতরণ করা হয়েছে। এ ত্রাণ বিতরণ কার্যক্রাম অব্যাহত রয়েছে।