কিশোরগঞ্জে তিন ডাক্তারসহ নতুন ১১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে ইটনায় দু’জন ডাক্তার ও একজন হাসপাতাল স্টাফ, তাড়াইলে একজন ডাক্তারসহ দু’জন, কটিয়াদীতে একজন নার্স, ভৈরবে দু’জন, কুলিয়ারচরে দু’জন এবং পাকুন্দিয়ায় একজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে চারজন নারী সাতজন পুরুষ। এ পর্যন্ত কিশোরগঞ্জে একজন মৃত ব্যক্তিসহ মোট ৩৪ জনের দেহে করোনা শনাক্ত হলো।