• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন

ভৈরব উপজেলার কালিকাপ্রসাদে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নতুন অফিস কার্যালয় ফিতা কেটে উদ্বোধন করছেন সংগঠনের সভাপতি আনোয়ারা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আজিজুল হক।

ভৈরবে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয় উদ্বোধন

: মো. রিয়াদ হোসেন : ভৈরব উপজেলার কালিকাপ্রসাদে শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের নতুন অফিস কার্যালয় উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আনোয়ারা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. আজিজুল হক ফিতা কেটে এ শিক্ষা ফাউন্ডেশনের অফিস উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন খান, সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন, সংগঠনের সহ-সভাপতি ও সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মিজানুর রহমান কবির, কোষাধ্যক্ষ মো. শামসুল হক মনির, শিক্ষা উন্নয়ন সম্পাদক মো. মাজহারুল ইসলাম মানিক, ডাচ-বাংলা ব্যাংক ভৈরব শাখার ম্যানেজার মো. মনিরুজ্জামান মুন্নাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. আজিজুল হক এলাকার শিক্ষা উন্নয়নে গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের সহযোগিতার জন্য আশ্বাস ব্যক্ত করেন। সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. হাফিজ উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *