কিশোরগঞ্জে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যক্তির সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে। তার নমুনা আইইডিসিআর-এ পরীক্ষা করানো হবে। এলাকাবাসী জানান, সদর উপজেলার দানাপাটুলি গ্রামের এক ব্যক্তি গত ৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে বাড়ি এসেছেন। তার সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ে করোনা উপসর্গ নিয়ে বুধবার রাতে নিজ বাড়িতে মারা গেছে। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, মেয়েটির নমুনা আইইডিসিআর-এ পরীক্ষা করানো হবে। পরীক্ষায় বোঝা যাবে মেয়েটি করোনায় মারা গেছে কি না। এই মৃত্যুর ঘটনায় এলাকায় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। এ মাসে সদর উপজেলার বেশ কিছু এলাকায় নারায়ণগঞ্জ আরো অনেক মানুষ ফেরত এসেছেন বলে জানা গেছে।