ইটনার এলংজুরি ইউনিয়নের ছিলনী গ্রামের বীরমুক্তিযোদ্ধা আতাউর রহমান রনু (৬৭) আজ ১২ জানুয়ারি বুধবার দুপুরে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। সন্তানরা ঢাকায় থাকেন। তারা বাড়ি ফেরার পর আগামীকাল বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হবে বলে জানিয়েছেন ইটনা থানার ওসি কামরুল ইসলাম মোল্লা।