• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জের দুর্গম হাওরে স্কুল শিক্ষার্থীদের টিকায় ব্যাপক সাড়া

নিকলীর দুর্গম ছাতিরচর এলাকার ছাত্রীরা দল বেঁধে টিকা নিতে যাচ্ছে -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জের দুর্গম
হাওরে স্কুল শিক্ষার্থীদের
টিকায় ব্যাপক সাড়া

# মোস্তফা কামাল :-

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৫ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছরের সকল শিশুদের করোনার টিকা সম্পন্ন করার তাগিদ দিয়েছেন। কিশোরগঞ্জের ১৩ উপজেলাতেই স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে চলছে টিকা প্রদানের ব্যাপক কর্মযজ্ঞ। জেলার শহরকেন্দ্রিক উপজেলা তো বটেই, দুর্গম হাওর উপজেলাগুলোর শিক্ষার্থীদের মধ্যেও টিকা গ্রহণের ক্ষেত্রে ব্যাপক সাড়া পরিলক্ষিত হচ্ছে। আজ ১২ জানুয়ারি বুধবার সকালে দেখা গেছে, হাওর উপজেলা নিকলীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দলে দলে কিলোমিটারের পর কিলোমিটার পায়ে হেঁটে উপজেলা সদরে টিকা নিতে যাচ্ছে। একটি ভাঙন কবলিত দ্বীপ ইউনিয়ন ছাতিরচরের বিপুল সংখ্যক ছাত্রীদের আজ সকালে দেখা গেছে, বিস্তীর্ণ হাওরের ফসলের মাঠের মাঝখান দিয়ে তৈরি করা পায়ে হাঁটা সড়ক ধরে প্রায় ৬ কিলোমিটার পথ হেঁটে নিকলী সদরে যাচ্ছে টিকা নিতে।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানিয়েছেন, কিশোরগঞ্জে গত ৭ ডিসেম্বর থেকেই ১২ থেকে ১৮ বছরের শিশুদের ফাইজারের টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল জেলা শহরের এসভি সরকারি বালিকা বিদ্যালয় এবং সরকারি বালক বিদ্যালয় কেন্দ্রে। তবে এখন জেলার ১৩ উপজেলাতেই টিকাদান কার্যক্রম চালু হয়েছে। জেলায় ১২ থেকে ১৮ বছর বয়সের ২ লাখ ৬ হাজার শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে মঙ্গলবার একদিনে টিকা দেওয়া ২০ হাজার শিক্ষার্থীসহ এদিন পর্যন্ত জেলায় মোট ৯৪ হাজার ৩৪০ জন শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। ১৫ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীকে টিকা প্রদানের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে সিভিল সার্জন এ প্রতিনিধিকে জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *