• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে আরো ৫ জনের করোনা শনাক্ত

কিশোরগঞ্জে আরো ৫ জনের করোনা শনাক্ত

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে আরো ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার বিকালে আইইডিসিআর থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলে এই তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। এদের মধ্যে সদর উপজেলার দু’জন, তাড়াইলের দু’জন আর কুলিয়ারচরের একজন। আক্রান্তদের দু’জন মহিলা ও তিনজন পুরুষ। এদের বয়স ২২, ২৮, ৩২, ৩৩ ও ৪৬ বছর। সদরের দু’জন শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এদের একজনের বাড়ি মহিনন্দ ও অপরজনের বাড়ি চৌদ্দশত এলাকায়। কিশোরগঞ্জে আজকের ৫ জনকে নিয়ে মোট ২৩ জন আক্রান্ত হলেন। তবে এর মধ্যে করিমগঞ্জের একজন মারা গেছেন। এখনো পরীক্ষার অপেক্ষায় আছে ২৪ জনের নমুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *