• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ইটের আকার ছোট করায় কিশোরগঞ্জে ইট ভাটাকে জরিমানা ৮০ হাজার

ইট ভাটায় অভিযানের দৃশ্য -পূর্বকণ্ঠ

ইটের আকার ছোট করায়
কিশোরগঞ্জে ইট ভাটাকে
জরিমানা ৮০ হাজার

# নিজস্ব প্রতিবেদক :-

ইটের আকার ছোট করার মাধ্যমে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার দায়ে কিশোরগঞ্জে একটি ইট ভাটাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিয়মমত প্রতিটি ইটের আকার হতে হয় দৈর্ঘ্যে ২৪ সে.মি, প্রস্থে ১১ দশমিক ৫ সে.মি, আর পুরুত্বে ৭ সে.মি। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক পুলিশের সহায়তায় গতকাল ১০ জানুয়ারি সোমবার সদর উপজেলার মহিনন্দ এলাকার ঈশাখাঁ ব্রিকস সেন্টারে অভিযান চালিয়ে দেখতে পান, ভাটায় প্রস্তুত করা ইটগুলো আকারে অনেক ছোট। ফলে মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৮০ হাজার টাকা জরিমানা করেছেন। সেই সঙ্গে সঠিক আকারের ইট প্রস্তুত করা এবং ভাটায় মূল্য তালিকা টানানোর নির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *