• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে হোসেনপুরে আনন্দ র‌্যালি

# উজ্জ্বল কুমার সরকার :-

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জানুয়ারি) বিকালে আনন্দ র‌্যালির আয়োজন করে হোসেনপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ।
র‌্যালিতে হোসেনপুর পৌরসভার মেয়র মো. আব্দুল কাইয়ুম খোকন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিজ, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক সাংবাদিক প্রদীপ কুমার সরকার, সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোবারিছ, জিনারী ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম রহিত, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলাল, উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম, পৌর কাউন্সিলর মো. কাজল মিয়া, আবুল হোসেন ফারুকসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
র‌্যালিটি হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগা মাঠ থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেনপুর ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *