• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন

# মুহাম্মদ কাইসার হামিদ :-

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে কুলিয়ারচর কোল্ড স্টোরেজে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন-কে আহবায়ক ও কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী রাসেল-কে যুগ্ম-আহবায়ক করে ১১সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এসময় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম ক্বারী চতুর্থ ধাপে অনুষ্ঠিত কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাওয়ার সময় পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে পদত্যাগ করায় এ পদটি শূণ্য হলে পৌর আওয়ামী লীগের কমিটি বিলুপ্তি হয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *