ভৈরবে দিনব্যাপী নানা আয়োজন, বিভাগীয় সম্পাদকদের নিজ বিভাগের প্রতিবেদন পেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম আলো বন্ধু সভার ২০২১ সালে কার্যকরী পর্ষদ এর কমিটি বিলুপ্ত করে ২০২২ সালের কার্যকরী পর্ষদ এর নতুন এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। এতে সুমাইয়া হামিদ দিয়াকে সভাপতি ও ছিদরাতুল রশিদ পিয়ালকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। গত ৩১ ডিসেম্বর শুক্রবার ভৈরব এমবিশন পাবলিক স্কুলের শান্তিনিকেতন মুক্ত মঞ্চে সকাল ১০টা থেকে দিনব্যাপী চলে এই অনুষ্ঠান।
এছাড়া ২০২২ সালের কার্যকরী কমিটিতে রয়েছেন সহ-সভাপতি প্রিয়াংকা ও আল আমিন তুষার, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমাইরা তাসনিম তানশী ও সানজিদা রহমান সিদ্দিকা, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম সৌরভ, সহ-সাংগঠনিক সম্পাদক মানিক আহমেদ, অর্থ সম্পাদক এরফান হোসেন রাজন,দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক সানি মিয়া, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রিফাত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রীতি, মানব বিষয়ক সম্পাদক জান্নাতুল মিশু, প্রশিক্ষণ সম্পাদক আরতি পাল চৈতি, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নুদরাতুন তোরসা, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আরেফিন গণি অর্ণব, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক মারিয়া তানশি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক অর্ণব সাহা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইফুর রহমান সাঈফ, ম্যাগাজিন সম্পাদক নাফিস রহমান, বইমেলা সম্পাদক মহিমা মেধা, কার্যনির্বাহী সদস্য ইকরাম বখশ্, আফিসা আলি শ্রাবণী ও নাবিলা রহমান।
২০২১ সালে পুরাতন তরুন উদীয়মান কিছু বন্ধুগণের সমন্বয়ে কমিটি সাজানো হয়েছে।
এই কমিটির কার্যকাল ১ জানুয়ারি ২০২২ থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত থাকবে।