• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে প্রায় দেড়লাখ টাকা জরিমানা আদায়

কিশোরগঞ্জে প্রায় দেড়লাখ
টাকা জরিমানা আদায়

# মোস্তফা কামাল #

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ১৪ এপ্রিল মঙ্গলবার অভিযান চালিয়ে ৪৩ জনের কাছ থেকে মোট একলাখ ৪৪ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেছেন। এর মধ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ১১ জনের কাছ থেকে ১১ হাজার ৫শ’ টাকা, হোসেনপুর উপজেলায় ৭ জনের কাছ থেকে ১০ হাজার ৯শ’ টাকা, বাজিতপুরে একজনের কাছ থেকে ৫শ’ টাকা, ভৈরবে ৯ জনের কাছ থেকে ৮১ হাজার টাকা, করিমগঞ্জে দু’জনের কাছ থেকে দেড় হাজার টাকা, তাড়াইলে ৮ জনের কাছ থেকে ২১ হাজার ৭শ’ টাকা, ইটনায় দু’জনের কাছ থেকে এক হাজার টাকা এবং অষ্টগ্রামে তিনজনের কাছ থেকে তিন হাজার ১শ’ টাকা আদায় করা হয়েছে। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *