• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ফুটবল খেলার একটি উত্তেজনাপূর্ণ মুহুর্ত -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে একাডেমি কাপ
ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জ জেলায় দ্বিতীয় বারের মত শুরু হলো অনুর্ধ ১০ ক্ষুদে ফুটবলারদের নিয়ে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১। গতকাল ২৫ ডিসেম্বর শনিবার বিকেলে শহরের পুরাতন স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা প্রশসক মোহাম্মদ শামীম আলম। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় মিয়া ভাই ফাউন্ডেশনের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে। উদ্বোধনী ম্যাচে হারুয়া স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে খেলার জগৎ ফুটবল একাডেমি। এদিন সকাল থেকে আরো তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে রফিক ফুটবল একাডেমিকে ৩-০ গোলে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি। অন্য খেলায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ টাইব্রেকারে ভূঁইয়া ফুটবল একাডেমিকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অপর ম্যাচে তাড়াইল ফুটবল একাডেমিকে ১-০ গোলে হরিয়েছে বনগ্রাম ফুটবল একাডেমি। আজ রোববার সকাল ১০ টায় প্রথম সেমিফাইনালে মাঠে নামবে আজিমুদ্দিন আলো ফুটবল একাডেমি এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্মৃতি সংসদ। দ্বিতীয় সেমিফাইনালে সকাল ১১ টায় মুখোমুখি হবে বনগ্রাম ফুটবল একাডেমি এবং খেলার জগৎ ফুটবল একাডেমি। আজ বিকেল ৩ টায় সেমিফাইনালে বিজয়ী দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *