• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে ত্রাণের ২২ বস্তা চালসহ পাচারকারী আটক

হোসেনপুরে ত্রাণের ২২ বস্তা চালসহ পাচারকারী আটক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ত্রাণের ২২ বস্তা চালসহ আশরাফুল ইসলাম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের জনতাবাজার থেকে তাকে আটক করা হয়।আটক আশরাফুল ইসলাম পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ঢাকিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে নান্দাইল উপজেলা থেকে চাল পাচার করে নিয়ে যাওয়ার সময় আশরাফুলকে জনতাবাজারে স্থানীয় লোকজন আটক করে। পরে এ বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ত্রাণের ২২ বস্তা চালসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আশরাফুল নামে একজনকে ত্রাণের চালসহ আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *