• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে নতুন তিনজনের দেহে করোনা শনাক্ত

কিশোরগঞ্জে নতুন তিনজনের
দেহে করোনা শনাক্ত

# মোস্তফা কামাল #

কিশোরগঞ্জে একজন ডাক্তারসহ নতুন তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে করিমগঞ্জে কোয়ারেন্টিনে থাকা একজন ডাক্তারসহ দু’জন, আর ভৈরবে একজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান। তিনজনই পুরুষ। আরো ২২ জনের নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআর-এ জমা আছে। এ পর্যন্ত কিশোরগঞ্জে একজন মৃত ব্যক্তিসহ মোট ১৮ জনের দেহে করোনা শনাক্ত হলো। ১২ এপ্রিল রোববার রাতে পাওয়া রিপোর্ট অনুসারে করিমগঞ্জে এর আগে করোনায় আক্রান্ত হওয়া দুই ডাক্তারের মধ্যে একজনকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর অপরজনকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে ডেপুটি সিভিল সার্জন জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *