• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ১৫ জন ব্যবসায়ীকে ১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা অর্থদণ্ড

ভৈরবে ১৫ জন ব্যবসায়ীকে
১ লাখ সাড়ে ১৭ হাজার টাকা অর্থদণ্ড

# মো. আল আমিন টিটু #

ভৈরবে নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খোলার অপরাধে ১৫ জন ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করে ছেড়ে দেয়া হয়। সর্বমোট ১ লাখ ১৭ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।
জানাগেছে, ভৈরব বাজারের চকবাজার, শাহী মসজিদ রোড, পোস্ট অফিস রোড ও ছবিঘর সিনেমা হল রোডে অভিযান চালিয়ে ১৫ ব্যবসায়ীকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন হার্ডওয়্যার, কসমেটিক্স, মোবাইল ও হাঁড়িপাতিল দোকানের মালিক বা ব্যবসায়ী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের আর্থিক জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বাদল মিয়া, সাইদুর রহমান কঁচি, মিজানুর রহমান, মামুন মিয়া, সবুজ মিয়া, কিয়াম, খোকন মিয়া, অহিদ মিয়া, মাসুদ মিয়া, ফারুক মিয়া, সোহাগ মিয়া ও মনছুর আলী ভূঁইয়াসহ এই ১১ জনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও শাখাওয়াত হোসেনকে ৫শ টাকা, মনির মিয়াকে ২ হাজার টাকা, উজ্জ্বল সূত্রধরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *