• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে ৫৭ বস্তা চাল জব্দ, ডিলার আটক

কুলিয়ারচরে ভ্রাম্যমাণ আদালতে সাড়ে
৫৭ বস্তা চাল জব্দ, ডিলার আটক

# মুহাম্মদ কাইসার হামিদ #

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পরিবেশ বান্ধব খাদ্য ১০ টাকা কেজি দরের সাড়ে ৫৭ বস্তা চাল জব্দসহ মো. নাসির উদ্দিন (৫৫) নামে এক ডিলারকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৩ এপ্রিল সোমবার রাত পৌনে ৭টার দিকে উপজেলার ফরিদপুর মাজার শরীফ সংলগ্ন এলাকায় পরিবেশ বান্ধব খাদ্য ডিলার নাসির উদ্দিনের সিএনজি গ্যারেজের অস্থায়ী গোডাউন থেকে এসব চালের বস্তা জব্দসহ ডিলার নাসির উদ্দিনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী। ডিলার নাসির উদ্দিন ফরিদপুর আলালপুর গ্রামের মৃত হাজাফ্ফর আলীর ছেলে বলে জানা যায়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া, ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স, থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এসএম সাইফুজ্জামান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম এ আজিজুল হক, সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম, উপজেলা আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুক্তি মাহমুদ খোকা ও কুলিয়ারচর সরকারি কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন।
চাল জব্দ ও ডিলার নাসির উদ্দিনকে আটকের সত্যতা স্বীকার করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, ফরিদপুর মাজার শরীফ সংলগ্ন পরিবেশ বান্ধব খাদ্য ডিলার মো. নাসির উদ্দিনের খাদ্য গুদামে তার হেফাজতে সাড়ে ৫৭ বস্তা চাল অরক্ষিত অবস্থায় পেয়েছি যেটা গত এক মাস আগেই বিতরণের কথা ছিল। সরকারি কাজের গাফিলতির জন্য এবং কাজটি সুষ্ঠু ভাবে না হওয়ার জন্য চালের বস্তা জব্দ করে থানায় প্রেরণ করেছি ও ডিলার নাসির উদ্দিনকে আইনী হেফাজতে নেওয়া হয়েছে।
এব্যাপারে ডিলার নাসির উদ্দিনের পরিবারের দাবী সম্প্রতি নাসির উদ্দিনের শরীরে ২টি অপারেশন হওয়ায় এসব চাল সঠিক সময়ে বিতরণ করতে পারেনি।
পরে রাতেই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *