• মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:২৩ অপরাহ্ন |
  • English Version

হোসেনপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৪ ডিসেম্বর মঙ্গলবার কুড়িঘাট বধ্যভূমি স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ ও আলোচনার সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
সকালে কুড়িঘাট বধ্যভূমি স্মৃতি সৌধে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, হোসেনপুর থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুস্পস্তবক অর্পণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান মোবারিছ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুর রহিম, যুদ্ধাকালীন কমান্ডার মো. নূরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইমরুল কায়েস, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার, উপজেলা কৃষক লীগ সভাপতি আক্তার হোসেন দুলাল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *