কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় ১৭ দিনে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ১৪০ টন ৪৪০ কেজি চাল ও নগদ ৩৩ লাখ ৭১ হাজার ৯৯৫ টাকা বিতরণ করা হয়েছে। গত ২৮ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ১৭ দিনে কর্মহীন অসহায় ১৪ হাজার ৪৪টি পরিবারের মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।