• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবের বিশিষ্ট ডাক্তার নাজনীন আক্তার ময়মনসিংহ কর অঞ্চলের সেরা নারী করদাতা হয়েছেন

ভৈরবের বিশিষ্ট ডাক্তার নাজনীন আক্তার
ময়মনসিংহ কর অঞ্চলের সেরা
নারী করদাতা হয়েছেন

# নিজস্ব প্রতিবেদক :-

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ময়মনসিংহ কর অঞ্চলে ময়মনসিংহ সিটি কর্পোরেশনসহ ৫ জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার ২০২০-২০২১ অর্থ কর বছরে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী মহিলা ও তরুণ করদাতাকে সম্মাননা ও সনদ প্রদান করেছে। এতে কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী সেরা নারী করদাতা হিসেবে নির্বাচিত হয়েছেন ভৈরবের বিশিষ্ট ডাক্তার ও আল-শেফা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নাজনীন আক্তার। ২০২০-২০২১ কর অর্থ বছরে কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী শ্রেণিতে তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড তাকে এ সম্মাননা প্রদান করে।
“আপনার দেয়া আয়কর দেশকে করবে স্বনির্ভর” এ শ্লোগানে ২৪ নভেম্বর বুধবার ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ময়মনসিংহ কর অঞ্চল এর আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার মো. ফজলুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ (বিপিএম), উপজেলা চেয়ারম্যান ও সর্বোচ্চ করদাতা মো. ফরুক আহম্মেদ চৌধুরী, ময়মনসিংহ ট্যাক্সেস বার এসোসিয়েশন এর সভাপতি অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সর্বোচ্চ করদাতা খন্দকার মো. মাহবুবুল আলম ও ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ করদাতা মো. মাহবুব রেজা করিম, সর্বোচ্চ করদাতা মো. ফজলুল হক হজন, চেম্বার অব কমার্স এর সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা প্রমুখ।
জাতীয় রাজস্ব বোর্ড এবং কর অঞ্চল ময়মনসিংহের সার্বিক মূল্যায়নের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী সেরা নারী করদাতা হিসেবে ডা. নাজনীন আক্তারকে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে ক্রেস্ট, ট্যাক্স কার্ড ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস ও বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ (বিপিএম) সহ অন্যান্য অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে করদাতা ডা. নাজনীন আক্তার এর হাতে ক্রেস্ট, ট্যাক্স কার্ড ও সনদ তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কর কমিশনার ড. মো. সামছুল আরেফিন। এসময় ময়মনসিংহ বিভাগের সকল জেলার করদাতাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *