কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় দ্রব্যমূল্য ও করোনার বিস্তার নিয়ন্ত্রণের লক্ষ্যে ভ্রাম্যমান আদালত সোমবার ব্যবসায়ী, পরিবহন ও পথচারীসহ বিভিন্নজনের কাছ থেকে দুই লাখ ১৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেছেন। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানের হয়েছে, জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ১২ জনের কাছ থেকে একলাখ ৪৯ হাজার টাকা আদায় করেছেন। এছাড়া হোসেনপুর উপজেলায় ১১ জনকে ১৭ হাজার ৫০০ টাকা, কটিয়াদীতে চারজনকে ৬ হাজার টাকা, বাজিতপুরে ১৪ জনকে ৬ হাজার ৪০০ টাকা, কুলিয়ারচরে তিনজনকে ৩ হাজার টাকা, ভৈরবে ৬ জনকে ৩৪ হাাজর ৫০০ টাকা, ইটনায় চারজনকে ৮০০ টাকা এবং মিঠামইনে দু’জনকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।