• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

ডিজিটাল বাংলাদেশ দিবসে কিশোরগঞ্জে শোভাযাত্রা আলোচনা ও পুরস্কার বিতরণ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ। - পূর্বকণ্ঠ

ডিজিটাল বাংলাদেশ
দিবসে কিশোরগঞ্জে
শোভাযাত্রা আলোচনা
ও পুরস্কার বিতরণ

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা এবং এ বিষয়ে উপস্থিত বক্তৃতা ও স্লাইড প্রদর্শন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উদযাপন করা হয়েছে।
আজ ১২ ডিসেম্বর রোববার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ও উপসচিব মো. হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নূরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকার, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান প্রমুখ।
এরপর শোভাযাত্রা শেষে কালেক্টরেট সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এবং বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার ও পৌর মেয়র মাহমুদ পারভেজ ছাড়াও বক্তব্য রাখেন, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, সাংবাদিক মোস্তফা কামাল, সাইফুল হক মোল্লা দুলু, বিলকিস বেগম প্রমুখ।
বক্তাগণ বলেন, ২০০৮ সালে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষিত নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশের অঙ্গীকারের কথা বলা হয়, তখন অনেকেই সেটি বুঝতে পারেননি। অনেকে বিদ্রƒপও করেছেন। অথচ সেদিন আইসিটি খাতে যুবক-তরুণদের কর্মসংস্থান এবং নানামুখি ডিজিটাল সেবাখাতের মাধ্যমে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্য স্থির করা হয়েছিল, যা আজ বাস্তবে রূপ পেয়েছে। অনেক উন্নত দেশের চেয়েও ডিজিটাল প্রযুক্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। কেবল আয়রোজগার এবং সেবাখাত নয়, আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিরসনের ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তির ফল পাওয়া যাচ্ছে। অনেক জায়গায় আইসিটি পার্ক হচ্ছে। কিশোরগঞ্জ সদরের শোলমারা এলাকায়ও শেখ কামালের নামে আইটি পার্কের কাজ শুরু হয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের অগ্রদূত, সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আলোচনা শেষে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে স্কুল শিক্ষার্থীদের জন্য এ বিষয়ে আয়োজিত উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ও কলেজ শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্লাইড প্রদর্শনী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *