• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

মরমী শিল্পী বারী সিদ্দিকীর গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করলেন গৃহবধূ দেলোয়ারা

নিবিষ্ট মনে গান গাইছেন গৃহবধূ দেলোয়ারা। -পূর্বকণ্ঠ

মরমী শিল্পী বারী সিদ্দিকীর
গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ
করলেন গৃহবধূ দেলোয়ারা

# নিজস্ব প্রতিবেদক :-

দর্শক-শ্রোতা নন্দিত প্রয়াত মরমী শিল্পী বারী সিদ্দিকীর বিখ্যাত গান ‘আমার গায়ে যত দু:খ সয়, বন্ধুয়ারে কর তোমার মনে যাহা লয়’ গান গেয়ে শ্রেতা-দর্শক মাতালেন কিশোরগঞ্জের এক সুবিধাবঞ্চিত অবহেলিত গৃহবধূ দেলোয়ারা। গানের সুর ঠিক রেখে যথাস্থানে বিভ্রাটো ব্যবহার করে তার প্রাণছোঁয়া অনবদ্য পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে বেসরকারী সংস্থা পপি’র আয়োজনে জেলা শিল্পকলা মিলনায়তনে তৃণমূলে নারী নির্যাতন ও বাল্যবিয়ের বিরুদ্ধে কাজ করা কর্মিদের সংবর্ধনা এবং বক্তৃতা, গান ও নৃত্যানুষ্ঠানে তৃণমূলের ‘আনসাং’ শিল্পীদের গানের পর্বে দেলোয়ারা তার গানটি গেয়েছেন।মানবাধিকার কর্মিদের শোভাযাত্রা। -পূর্বকণ্ঠ

আজ ১১ ডিসেম্বর শনিবার সকালে শিল্পকলায় ‘তৃণমূলের আওয়াজ’ নামে তৃণমূলের মানবাধিকার কর্মিদের বক্তৃতা প্রতিযোগিতা, ‘সুরসাগর’ নামে তৃণমূল কর্মিদের গানের প্রতিযোগিতা এবং ‘নৃত্যধারা’ নামে তৃণমূল কর্মিদের নাচের প্রতিযোগিতার আয়োজন করা হয়। পপি’র নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধ প্রকল্পের সমন্বয়ক মুহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল। অনুষ্ঠানের শুরুতে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। এরপর শিল্পকলা মিলনায়তনে মূল অনুষ্ঠানমালা শুরু হয়। এতে তৃণমূলের মানবাধিকার কর্মিগণ তাদের কাজের অভিজ্ঞতা ও প্রত্যাশা নিয়ে অকৃত্রিম ভঙ্গিমায় প্রাণবন্ত বক্তৃতা করেন। গান ও নাচের মাধ্যমে তারা পুরো অনুষ্ঠানে সবাইকে বিমোহিত করে রাখেন। অনুষ্ঠানে তৃণমূলের চারজন নারী মানবাধিকার কর্মি বিভিন্ন ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন যশোদল ইউনিয়নের মোছা. হোসনা আক্তার এবং বিন্নাটি ইউনিয়নের রুনা আক্তার, রোকসানা খাতুন ও জহুরা খাতুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *