কিশোরগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে বর্তমান সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনকে পুনর্বার সভাপতি ও বর্তমান যুগ্ম-সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্যের নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ ১০ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা শিল্পকলা মিলনায়তনে ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেএল ভৌমিক, প্রধান বক্তা কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, বিশেষ অতিথি যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বারের সভাপতি শাহ আজিজুল হক, কালিবাড়ি কমিটির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায় প্রমুখ। জেলার বিভিন্ন ইউনিট কমিটির কর্মকর্তাগণের উপস্থিতিতে বিকালে দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।