• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় পতাকা ও পূজা উদযাপন পরিষদের পতাকা উত্তোলন করা হচ্ছে। -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে জেলা পূজা
উদযাপন পরিষদের
সম্মেলন অনুষ্ঠিত

# মোস্তফা কামাল :-

কিশোরগঞ্জে জেলা পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন হয়েছে। আজ ১০ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা শিল্পকলা প্রাঙ্গনে জাতীয় পতাকা ও পূজা উদযাপন পরিষদের পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। এরপর শিল্পকলা মিলনায়তনে সংগঠনের জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সম্মেলনের উদ্বোধক কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জেএল ভৌমিক, প্রধান বক্তা কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ড. চন্দ্রনাথ পোদ্দার, বিশেষ অতিথি যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুভাশীষ বিশ্বাস সাধন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাগর হালদার, পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা বারের সভাপতি শাহ আজিজুল হক, কালিবাড়ি কমিটির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায় প্রমুখ। সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিট কমিটির কর্মকর্তাগণ অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *