মোমবাতি প্রজ্বলন করে বেগম রোকেয়ার জন্মদিন উদযাপন।
মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জে নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মদিন উদযাপন করেছে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট অশোক সরকার ও সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রবিনের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মিরা আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে জেলা শহরের পৌর মহিলা কলেজের সৈয়দা নাফিসা ইসলাম ছাত্রীনিবাসে গিয়ে কলেজের শিক্ষক ও ছাত্রীদের নিয়ে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছেন। এসময় বেগম রোকেয়ার জীবন দর্শন ও জীবন সংগ্রামের বিভিন্ন দিক নিয়ে আলোচনাও করা হয়।