কিশোরগঞ্জ জেলা ন্যাপের (মোজাফফর) সাবেক সহ-সভাপতি ও করিমগঞ্জের কাদিরজঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুখলেছুর রহমান তাহের (৮৫) বার্ধক্যজনিত কারণে গত ৫ ডিসেম্বর লন্ডনে মারা গেছেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার তার মরদেহ দেশে আনার পর বাদ এশা কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদে জানাজা পড়ানো হয়। আগামীকাল শুক্রবার কাদিরজঙ্গল ইউনিয়নের পিটুয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী এনায়েতুর রহমান শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।