• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে আরও একজনের দেহে করোনা শনাক্ত

ভৈরবে আরও একজনের
দেহে করোনা শনাক্ত

# মো. আল আমিন টিটু #

ভৈরবে এক পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্তের পর আরও একজনের দেহে করোনা ধরা পড়েছে। আক্রান্ত ব্যক্তি একজন ফার্মেসী মালিক। তিনি আক্রান্ত পুলিশ সদস্যেও সংস্পর্শে এসে ছিলেন। ১৩ এপ্রিল সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিএইচও এবং উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. বুলবুল আহম্মদ। ফলে ভৈরবে দু’জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। যদিও ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা থেকে প্রাণঘাতি করোনা ভাইরাসে সংক্রামণ ঠেকাতে উপজেলার ৯টি এলাকা চিহ্নিত করে অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করে উপজেলা প্রশাসন। এছাড়াও কিশোরগঞ্জ জেলায় ভৈরবসহ আরও ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে জেলায় সর্বমোট ১৫ জনের দেহে করোনা ভাইরাস ধরা পড়েছে।
জানাগেছে, শুক্রবার ভৈরবের এক পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হলে তার সংস্পর্শে আসা থানার ওসিসহ সকল পুলিশ সদস্যকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এছাড়াও তার সংস্পর্শে আসা শহরের কমলপুর এলাকার মনি ব্যাচেলরস গলি ও গলির সামনে দোকানপাট এবং কেয়ার ফামের্সীসহ এলাকাটিকে অবরুদ্ধ ঘোষণা করা হয়েছে। এর ৩দিন পর কেয়ার ফার্মেসী মালিকের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে আক্রান্ত ব্যক্তির বাড়িটিকে লকডাউন হিসেবে ঘোষণা করেছে প্রশাসন।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি লুবনা ফারজানা বলেন, সারা বিশ্বে ছড়িয়ে পড়া এবং মহামারীতে রুপ নেয়া করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বাড়াতে মাইকিং, ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান ও বিভিন্ন অঙ্কের আর্থিক জরিমানা করছি। এরপরেও মানুষজন বিনা প্রয়োজনের রাস্তায় ঘুরাঘুরি করছে। এমন কি সামাজিক দূরত্ব না মেনে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। তাছাড়াও সন্ধ্যা ৬টার পর বাসা থেকে কেউ বের হতে পারবে না। এরপরও লোকজন দেশের বা সরকারের আইন অমান্য করে চলছে। আমরা জীবনের ঝুঁিক নিয়ে মানুষজনকে সচেতন ও সতর্ক করছি। তাদেরকে ঘরে থাকতে বলছি। কিন্তু এত কিছুর পরেও যখন দেখি মানুষজন বিষয়গুলো আমলে নিচ্ছে না। তখন মনে অনেক কষ্ঠ হচ্ছে। এরইমধ্যে গেল ৩ দিনে ভৈরবে দু’জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এই ভাইরাসের সংক্রামণ যে আরও বাড়বে না, সেটা কেউ বলতে পারবে না। তাই তিনি আক্ষেপ করে বলেন, যদি বাচঁতে চান ঘরে থাকুন। একই সঙ্গে আপনি নিজে বাচুঁন, আপনার পরিবারকে বাঁচান ও ভৈরববাসীকে বাঁচান। নতুবা প্রাণঘাতি ভাইরাসের সংক্রামণ ঠেকানো সম্ভব হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *