• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

হোসেনপুরে আন্তর্জাতিক
দুর্নীতি বিরোধী দিবস উদযাপন

# উজ্জ্বল কুমার সরকার, হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :-

কিশোরগঞ্জের হোসেনপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এ উপলক্ষে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ এর সামনের সড়কে মানববন্ধনে অংশ গ্রহণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম জহির রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও সততা সংঘের সদস্যবৃন্দ প্রমুখ।
পরে তাদের অংশ গ্রহণে উপজেলা পরিষদ হল রুমে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *