আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভায় অতিথিগণ। -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে শোভাযাত্রা শেষে কালেক্টরেট প্রাঙ্গনে জাতীয় পতাকা, দুদকের পতাকা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম ও পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)। এরপর জেলা কারেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি খালেদা ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।